পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন–এর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি–এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির নেতারা নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পার্বত্য অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে সমিতির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় মন্ত্রণালয়ের গৃহীত ইতিবাচক পদক্ষেপে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। পাহাড়ের উন্নয়ন কার্যক্রমে নাগরিক সমাজের গঠনমূলক ভূমিকার গুরুত্বও তুলে ধরা হয়।

পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সৌজন্য সাক্ষাৎ

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুক; উপদেষ্টা পরিষদের সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির হোসেন; সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা; সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম এবং ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সমিতির নেতাদের ধন্যবাদ জানান।

তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভেদ নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এছাড়া পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়ন ধরে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির মতো সংগঠনগুলোর পরামর্শ ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed