বান্দরবানের রোয়াংছড়িতে গরু চুরির সময় জনতার হাতে ৪ মারমা যুবক আটক

বান্দরবানের রোয়াংছড়িতে গরু চুরির সময় জনতার হাতে ৪ মারমা যুবক আটক

বান্দরবানের রোয়াংছড়িতে গরু চুরির সময় জনতার হাতে ৪ মারমা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাইংগ্যা ডানেশ পাড়ার বাসিন্দা আমির হোসেন এর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরু চোর ৪ মারমা যুবককে রোয়াংছড়ি থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাত প্রায় ১টার দিকে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসীরা চেহেরী খেতে ভোর রাতে ঘুম থেকে উঠে হঠাৎ ৪ যুবক গরু চুরি করে নিয়ে যেতে দেখতে পান। এসময় স্থানীয়রা চোর চোর বলে চিৎকার শুনতে পেয়ে ৪ চোরকে ধরে ফেলে। পরে রোয়াংছড়ি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ ফোর্স পাঠিয়ে আটককৃত ৪ চোরকে নিয়ে আসে।

চার গরু চোর হলেন, বান্দরবান সদরের নতুন ব্রীজ এলাকার নিউগুলশান ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা থুয়াইনু চিং মার্মা’র ছেলে উচনু মার্মা (৪০), মৃত অংথোয়াই মার্মা’র ছেলে রেদাশে মার্মা (৫০), ধুংখি অং মার্মা’র ছেলে শৈহ্লা চিং মার্মা (৪৫) এবং রোয়াংছড়ি উপজেলা আলেক্ষ্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড গ্রোক্ষ্যং পাড়ার নাইমেচিং মার্মা’র ছেলে সাচিংনু মার্মা (৪২)।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর জানিয়েছেন, ৪ গরু চোরকে আটক করে রাখা হয়েছে বলে ফোনে জানিয়েছে ছাইংগ্যা ডানেশ পাড়ার স্থানীয়রা। খবর পাওয়ার পরে ফোর্স পাঠিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের বিরুদ্ধে গরুর মালিক মো. আমির হোসেন বাদী হয়ে থানায় মামলা রুজু করছেন এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *