কক্সবাজারের উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক

কক্সবাজারের উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক

কক্সবাজারের উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় স্বামীর লাথির আঘাতে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম একই ইউনিয়নের থাইংখালীর এলাকার আব্দুল মজিদের মেয়ে। তাঁর স্বামী আব্দুল জলিল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল জলিল স্ত্রীকে লাথি মারলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের ৮ ও ৫ বছর বয়সের দুই ছেলে রয়েছে।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, স্বামীর হাতে স্ত্রী হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।