চট্টগ্রাম থেকে ইউপিডিএফ সন্ত্রাসী প্রদীপ চাকমা ওরফে বিশাল গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে ইউপিডিএফ সন্ত্রাসী প্রদীপ চাকমা ওরফে বিশাল গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে ইউপিডিএফের সন্ত্রাসী প্রদীপ চাকমা ওরফে বিশাল গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম থেকে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম প্রদীপ চাকমা ওরফে বিশাল। তিনি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাট্টলী গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত চন্দ্র বিকাশ চাকমা।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ওই সন্ত্রাসী ইউপিডিএফের নানিয়ারচর শাখার পোস্ট পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ (১৩ মার্চ) সকালে বায়েজিদ থানায় তাকে হস্তান্তর করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর একটি দল চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি অস্ত্র মামলা রয়েছে বলে জানা গেছে।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম প্রদীপ চাকমা বলে পরিচয় দিয়েছেন। তার মায়ের নাম চম্পা চাকমা এবং ভাইদের নাম সুখময় চাকমা ও রচনা দীপ চাকমা বলে জানিয়েছেন।

বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।