মাটিরাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জেএসএস (এম এন লারমা)

মাটিরাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জেএসএস (এম এন লারমা)

মাটিরাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জেএসএস (এম এন লারমা)
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)।

শুক্রবার (১ মে) সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, গত ২৮ এপ্রিল তীব্র ঝড়ে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের যৌথখামারের রসুলপুর গ্রামের বাসিন্দা হরি মোহন ত্রিপুরা ও রেনু বালা ত্রিপুরার বাড়ির ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে তাদের বসতঘর প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে তারা সন্তান-সন্ততি নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ঘটনার খবর পেয়ে জেএসএস নেতৃবৃন্দ বিষয়টি নজরে নেন। পরে মাটিরাঙ্গা উপজেলার সংগঠক কিশোর ত্রিপুরার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুই বান ঢেউটিন ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেয়।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারটি বিপদের মুহূর্তে সহযোগিতা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করে।

এ বিষয়ে কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জুম্ম জনগণের সংগঠন হিসেবে সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে জনগণের পাশে থাকবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে অনেক পরিবার এখনও দুর্ভোগে রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।