শিলংয়ে আসাম রাইফেলসের সম্মান সমারোহ অনুষ্ঠান, অবসরে গেলেন ১৪৭ সদস্য

শিলংয়ে আসাম রাইফেলসের সম্মান সমারোহ অনুষ্ঠান, অবসরে গেলেন ১৪৭ সদস্য

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের শিলংয়ে আসাম রাইফেলস সদর দপ্তরে অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মান জানাতে ‘সম্মান সমারোহ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) লাইটকর এলাকায় ডিরেক্টরেট জেনারেল আসাম রাইফেলস (ডিজিএআর) সদর দপ্তরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম রাইফেলসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লখেরা।

শিলংয়ে আসাম রাইফেলসের সম্মান সমারোহ অনুষ্ঠান, অবসরে গেলেন ১৪৭ সদস্য

তিনি এদিন এক কর্মকর্তা, ৬২ জন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), ৮১ জন অন্যান্য পদমর্যাদার সদস্য এবং তিনজন বেসামরিক কর্মচারীকে দেশের প্রতি তাদের নিষ্ঠা ও আত্মত্যাগমূলক সেবার জন্য সম্মাননা জানান।

এই অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৪৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৭৮ জন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন, যা আয়োজনটিতে আবেগঘন ও ব্যক্তিগত মাত্রা যোগ করে।

শিলংয়ে আসাম রাইফেলসের সম্মান সমারোহ অনুষ্ঠান, অবসরে গেলেন ১৪৭ সদস্য

অনুষ্ঠান শেষে ‘ভেটেরান্স ডে’ উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যেখানে অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবার এবং কর্মরত সদস্যরা একসঙ্গে স্মৃতিচারণ করেন এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। এতে আসাম রাইফেলসের পারস্পরিক বন্ধন ও দলীয় চেতনার প্রতিফলন ঘটে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের পর অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মাননা জানাতে এ ধরনের আয়োজন বাহিনীর ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *