‘বিজিবি ছাত্রাবাস’ এখন ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’

‘বিজিবি ছাত্রাবাস’ এখন ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’

‘বিজিবি ছাত্রাবাস’ এখন ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ‘বিজিবি ছাত্রাবাস’-এর নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মাধ্যমে এ নামকরণ কার্যকর করা হয়।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহ-এ নিহত বীর অফিসারদের অন্যতম শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. দেলোয়ার হোসেনের স্মৃতিকে অম্লান করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। তিনি শহীদ দেলোয়ার হোসেনের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ নামকরণ একটি তাৎপর্যপূর্ণ ও যথার্থ সিদ্ধান্ত।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শহীদ দেলোয়ার হোসেনের মেয়ে শারমিন ফাইরুজ ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে। প্রিয়জনের নামে ছাত্রাবাসের নামকরণ প্রত্যক্ষ করে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মো. তাজুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ দেলোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং এ উদ্যোগকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের পিলখানার মর্মান্তিক ঘটনায় শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. দেলোয়ার হোসেন দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন। তাঁর নামে ছাত্রাবাস নামকরণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও বীরত্বের অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *