কুমিল্লায় ৫০০ শয্যার আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করলেন সেনাপ্রধান
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লায় ৫০০ শয্যার আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার সকালে কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করনে তিনি।
এসময় তিনি বলেন, কুমিল্লা দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও এ খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই তিনি আশা করেন।
এ সময় কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসেরও উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।

সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের পাঁচ একর জমির ওপর কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। রোববার সেনা প্রধানের উদ্বোধনের মাধ্যমে ৭ দশমিক ০৭ একর জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হল।
বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী আছেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচে মোট ২৮৩ শিক্ষার্থী পাস করে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তিরও পরিকল্পনা রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।