আসামের রাজ্যপালের সাথে সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১৭ মার্চ) রাজ্যপালের সরকারি বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান বাংলাদেশ সহকারী হাইকমিশন গুয়াহাটি-এর সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সহকারী হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে রাজ্যপাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের জন্য শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।
এসময় সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ রাজ্যপালের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।