রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার সরকার বারোটা বাজিয়ে গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার সরকার বারোটা বাজিয়ে গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার সরকার বারোটা বাজিয়ে গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকার পুরা বারোটা বাজিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “এখানে কোনও কাজই হয়নি। সেই জায়গা থেকে বিএনপির অবশ্যই রোহিঙ্গা সমস্যা সমাধানের এক্সপেরিয়েন্স আছে। দুইবার আমরা সাকসেসফুলি করতে পেরেছিলাম। কিন্তু এখনকার চেয়ে বিগত দিনের পার্থক্য হচ্ছে যে, এখন অনেক বেশি কমপ্লিকেটেড।”

সোমবার (২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।

শামা ওবায়েদ বলেন, “আমাদের ওখানে বর্ডারে অত্যন্ত ভলাটাইল, ভালনারেবল অবস্থায় আছে বর্ডার। ওইটাকে মাথায় রেখে আমাদের রোহিঙ্গার সমস্যার সমাধান বা ওদের রিপ্যাট্রিয়েশনে কাজ করতে হবে। সেটার জন্য আমাদের ধারণা— এটা মোর অফ অ্যা পলিটিক্যাল ইস্যু, তারপর ডিপ্লোম্যাটিক ইস্যু।” তিনি বলেন, “আমাদের দুইভাবেই মিয়ানমার সরকার আর আরাকান আর্মির সঙ্গে কাজ চালাতে হবে, যাতে এখানে একটা একটা স্থায়ী সমাধান আসে। কারণ আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই কিন্তু রিপ্যাট্রিয়েট হয়ে তারা কোথায় যাবে, তাদের একটা সেফ জায়গা লাগবে। তাদের নিজেদের দেশে ফেরত যাওয়ার জন্য তো সেই জায়গাটা তৈরি না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি, কথাবার্তা চালিয়ে যাচ্ছি।”

প্রতিমন্ত্রী বলেন, “তাদের সঙ্গে কাজ চলছে। মিয়ানমারে মাত্র একটা নতুন সরকার এসেছে, তাদের সঙ্গে আমাদের আলোচনা শুরু হয়েছে। আরাকান আর্মির সঙ্গে আমাদের আলোচনা চলছে বিভিন্ন লেভেলে। বাংলাদেশ সরকারের একার পক্ষে এটা সম্ভব না, যেটা আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছিল দ্বিপাক্ষিকভাবে তাদের সঙ্গে। কিন্তু এটা তারা ফেইল করেছে। আমাদের আসিয়ান দেশগুলো চীন, ইন্ডিয়া, মুসলিম দেশগুলো, ওয়েস্টার্ন দেশগুলো সবারই একটা স্ট্রং সহযোগিতা এখানে লাগবে। কারণ রোহিঙ্গার ক্রাইসিসটা বিশ্বের একটি অন্যতম বড় ইস্যু।”

শামা ওবায়েদ বলেন, “এই ক্রাইসিসটা সমাধানের জন্য বাংলাদেশ যেমন মানবিকভাবে আশ্রয় দিয়েছে, আমরা চাই যে আমাদের রোহিঙ্গা ভাই-বোনরা হেফাজতে থাকুক। কিন্তু একই সঙ্গে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার মানে তাদেরকে রিপ্যাট্রিয়েট করার ব্যাপারটাও কিন্তু আমাদের খুবই স্ট্রাটেজিক্যালি দেখতে হবে। শুধু মিয়ানমারের সঙ্গে কথা বললে মুলত সমস্যার সমাধান হবে না। যারা স্টেকহোল্ডার আছে মিয়ানমারে যাদের স্টেক আছে, তাদের সঙ্গেও আমরা কথা বলছি।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যারা মানবতাবিরোধী অপরাধ করেছে গত ১৭ বছরে, শেখ হাসিনাসহ যাদের বিচার চলছে এবং বিচারে সাজা হয়েছে তাদের যে প্রক্রিয়া শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, সে প্রক্রিয়া চলমান আছে। সে প্রক্রিয়া চলমান থাকবে। অবশ্যই আমাদের বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং সেই প্রক্রিয়া চলমান রাখবে বিএনপি সরকার।” শেখ হাসিনার বিচার ও তাকে ফিরিয়ে আনার বিষয়ে বিএনপি সচেষ্ট আছে বলেও জানান তিনি। তার মতে, ম্যান্ডেট নিয়ে বিএনপি এসছে, তারা জনগণের কাছে দায়বদ্ধ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed