মানিকছড়িতে জমকালো আয়োজনে আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মানিকছড়িতে জমকালো আয়োজনে আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মানিকছড়িতে জমকালো আয়োজনে আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে মরহুম আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হাইসাব এন্টারপ্রাইজ ও রাজপাড়া মৈত্রী যুব সংঘ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলার ফলাফল গড়ায় টাইব্রেকারে। এতে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাইসাব এন্টারপ্রাইজ।

তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূইয়া।

কামাল উদ্দিন দীপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, মানিকছড়ি সাব-জোন সেনা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজসহ উপজেলা ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি ও রাজিবসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন, যা দর্শকদের মধ্যে বাড়তি উৎসবের আমেজ তৈরি করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *