রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা এলাকায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ২টায় হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত র‍্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি হেডম্যান টিলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানান এবং মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মো. ইউসুফ আলী, হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাহাবুব আলম রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মান্নান, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন, পানছড়ির দপ্তর সম্পাদক মো. মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন।

আয়োজকরা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য, মানবিকতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর আদর্শ মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায়বোধ জাগ্রত করার অন্যতম অনুপ্রেরণা।

র‍্যালিকে ঘিরে হেডম্যান টিলা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আবহের পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়দের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাও ছড়িয়ে পড়ে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *