স্বাধীনতা দিবসে বিজিবির শক্তি প্রদর্শন, ১৮ বছর পর প্যারেডে যান্ত্রিক বহরের অংশগ্রহণ

স্বাধীনতা দিবসে বিজিবির শক্তি প্রদর্শন, ১৮ বছর পর প্যারেডে যান্ত্রিক বহরের অংশগ্রহণ

স্বাধীনতা দিবসে বিজিবির শক্তি প্রদর্শন, ১৮ বছর পর প্যারেডে যান্ত্রিক বহরের অংশগ্রহণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। এবারের উদযাপনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত জাতীয় প্যারেডে প্রথমবারের মতো বিজিবির আধুনিক যান্ত্রিক বহরের অংশগ্রহণ; যা বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি বলেন, জাতীয় প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহরের অংশগ্রহণ বাহিনীর সক্ষমতা, আধুনিকায়ন ও পেশাদারিত্বের এক সুস্পষ্ট প্রতিফলন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বিজিবি যে প্রস্তুত ও সক্ষম, এই প্রদর্শনীর মাধ্যমে তা দেশবাসীর সামনে তুলে ধরা হয়েছে।

সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য প্যারেডে বিজিবির একটি সুসজ্জিত কন্টিনজেন্ট অংশ নেয় এবং কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানায়। প্যারেডে বিজিবির আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিনির্ভর সক্ষমতা প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে বিজিবির এয়ার উইংয়ের তত্ত্বাবধানে হেলিকপ্টার ফ্লাইপাস্ট, অ্যান্টি-ট্যাংক গাইডেড উইপন (ATGW), আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (APC), রায়ট কন্ট্রোল ভেহিকল (RCV), কুইক রেসপন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), অল টেরেইন ভেহিকল (ATV) এবং K-9 ইউনিটের প্রশিক্ষিত ডগ স্কোয়াডের দক্ষতা তুলে ধরা হয়।

স্বাধীনতা দিবসে বিজিবির শক্তি প্রদর্শন, ১৮ বছর পর প্যারেডে যান্ত্রিক বহরের অংশগ্রহণ

এদিকে, দিবসের শুরুতেই পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ দেশের সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সময় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশ নেন।

পরে তিনি পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এছাড়া, যশোর ও রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতেও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যেদিনব্যাপী শিশুদের জন্য বিজিবি জাদুঘর ও চিড়িয়াখানা উন্মুক্ত রাখা হয়। একই সঙ্গে সন্ধ্যায় দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *