পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যার অভিযোগ, প্রতিবাদ জানিয়ে বিবৃতি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পক্ষ হতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
দলীয় বিবৃতিতে জানানো হয়, সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলার মুখ্য সমন্বয়ক নীতিদত্ত চাকমা সাংগঠনিক কাজে সূতকর্মা এলাকার কাবারী পাড়ার পেঁয়াজু পয়েন্টে গেলে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ (প্রসীতপন্থী)-এর সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। সংগঠনটি এ ঘটনাকে ‘ন্যাক্কারজনক হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) নিহত নেতার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষ ইউপিডিএফ (প্রসীতপন্থী)-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।