ইরান যুদ্ধ অবসানের পথ খুঁজতে ইসলামাবাদে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ইরান যুদ্ধ অবসানের পথ খুঁজতে ইসলামাবাদে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ইরান যুদ্ধ অবসানের পথ খুঁজতে ইসলামাবাদে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের উপায় খুঁজতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন পাকিস্তান টেলিভিশনে (পিটিভি) সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কের হাকান ফিদান, মিসরের বদর আবদেল আতি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে মন্ত্রণালয়ে অভ্যর্থনা জানাচ্ছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে এই সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টাকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শীর্ষ কূটনীতিকরা।

রবিবারের এই বৈঠকের ঠিক এক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলাপে আঞ্চলিক পরিস্থিতির বিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed