সাজেকে ফের কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার

সাজেকে ফের কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার

সাজেকে ফের কালবৈশাখীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ২৪ পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির সাজেকে আঘাত হেনেছে কালবৈশাখী। আকস্মিক এ ঝড়ের তাণ্ডবে সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অরুণপাড়া এলাকায় অন্তত ২৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে জেলার বেশ কয়েকটি উপজেলায় শিলাসহ ভারী বর্ষণ হয়।

সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সাজেকে শুরু হওয়া দমকা হাওয়া দ্রুত তীব্র আকার ধারণ করে। প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে ঘর-বাড়ির টিনের চাল উড়ে যায়। অনেক কাঁচাঘর সম্পূর্ণ ভেঙে পড়ে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা রূপটম ত্রিপুরা বলেন, ‌‘হঠাৎ করেই ঝড় শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের ছাউনি উড়ে যায়। এখন পরিবার নিয়ে কোথায় থাকবো বুঝতে পারছি না।’

এ বিষয়ে সাজেক ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করতে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ চলছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ঝড়ের কবলে প্রায় ২৪টি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি। আরও খোঁজ নিয়ে বিস্তারিত জানবো। প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed