রামগড়ে সড়ক নির্মাণে ধীরগতি: বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ

রামগড়ে সড়ক নির্মাণে ধীরগতি: বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ

রামগড়ে সড়ক নির্মাণে ধীরগতি: বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নে গ্রামীণ সড়ক নির্মাণকাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুম শুরু হতেই সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে প্রায় ৪ দশমিক ৯৫০ কিলোমিটার সড়কের ইটের সলিং তুলে কার্পেটিং (বিটুমিনাস) করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিশেষ বরাদ্দ দেয়। পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে এমএস রিফ এন্টারপ্রাইজ ও ইমু এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি দুই ভাগে বাস্তবায়নের দায়িত্ব পায়।

রামগড়ে সড়ক নির্মাণে ধীরগতি: বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ

তবে কাজ শুরুর পর থেকেই নির্মাণের মান ও অগ্রগতি নিয়ে নানা অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ সম্পন্ন না করে মাঝেমধ্যেই কাজ বন্ধ রাখছে। ফলে সড়কের ইটের সলিং তুলে দীর্ঘদিন ফেলে রাখায় সামান্য বৃষ্টিতেই তা কাদামাটিতে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকেই আমরা ভোগান্তিতে আছি। আগে কোনোভাবে চলাচল করা যেত, এখন বৃষ্টি হলেই হাঁটাও দায় হয়ে যায়।”

রামগড়ে সড়ক নির্মাণে ধীরগতি: বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ
আরেক বাসিন্দা সেলিনা আক্তার বলেন, “স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। জরুরি সময়েও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না।”

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার উপজেলা এলজিইডি কর্মকর্তার কাছে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা নাইমুল ইসলাম বলেন, “সড়কের কাজের মান নিয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত সড়কটির কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় পুরো বর্ষা মৌসুমজুড়ে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed