বাংলাদেশ-তুরস্ক ৪র্থ আর্মি স্টাফ টকসের সফল সমাপ্তি, ফলপ্রসূ আলোচনা
![]()
নিউজ ডেস্ক
ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে গত ৩০ মার্চ থেকে আজ ২ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী বাংলাদেশ-তুরস্ক ৪র্থ আর্মি স্টাফ টকস (এএসটি) ২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর।

অপরদিকে, তুরস্কের পক্ষে ৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির মিলিটারি রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের প্রধান কর্নেল কাদের ওজিউরেক।
বৈঠকে সামরিক সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। উভয় পক্ষ প্রশিক্ষণ বিনিময়, আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

বিশেষ করে সামরিক সক্ষমতা উন্নয়নে যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন, উদ্ভাবনী প্রশিক্ষণ পদ্ধতি প্রবর্তন এবং আরও কার্যকর যৌথ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের বৈঠক ভবিষ্যতে উভয় দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং সামরিক কৌশলগত অগ্রগতির পথ প্রশস্ত করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।