টেকনাফে কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। সংস্থাটির দাবি, ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানার বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দিলে নৌকায় থাকা জেলে পানিতে লাফ দিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়।

পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed