ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
![]()
নিউজ ডেস্ক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক বিজিবি ক্যাম্পের দায়িত্বাধীন সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা মো. সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সোহাগ আলী ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে ভোর রাতে হরিপুর সীমান্তের ১৬১/১ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে অবৈধভাবে নিজ বাড়িতে ফেরার সময় ভারতের অভ্যন্তরে খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, আমরা বিষয়টি অবগত আছি এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।