হবিগঞ্জের সড়কে চাঁদাবাজির সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে বিভিন্ন গাড়ি থেকে জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা তোলার সময় ৪ জনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের কালীগাছতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা রশিদ বই ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে ৪ জনকে আটক করে। পরে তাদের সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এ সময় ভুক্তভোগী চালকরা জানান, তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছিল। আর আদায়কারীদের দাবি, শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্যই তারা এই টাকা তুলছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।