গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ-এর নেতৃত্বে ক্যাপ্টেন অমিত কুমার সাহা ও সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ একটি বিশেষ দল জীবতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে জীবতলী ব্রিজের নিচে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১টি বিদেশি চাইনিজ পিস্তল, ১টি ওয়ান শুটার গান, বেশ কিছু তাজা গুলি ও গুলির খোসা, ৪টি চাইনিজ কুড়াল, ২টি বড় ধারালো রামদা, ১টি গুলতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিজিবি কর্মকর্তারা ধারণা করছেন, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরাচালান এবং সীমান্ত এলাকায় সিগারেট পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্র সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতীয় সিগারেটসহ বিভিন্ন মালামাল পাচার করে আসছিল। সেই সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

তিনি আরও বলেন, শুধু অস্ত্র উদ্ধার নয়, বরং এসব চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা বিজিবির প্রধান লক্ষ্য। মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্র বিস্তারের বিরুদ্ধে বিজিবির ধারাবাহিক অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *