দুর্গম পাহাড়ে আলীকদম সেনা জোনের মানবিক সহায়তা: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দুর্গম পাহাড়ে আলীকদম সেনা জোনের মানবিক সহায়তা: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দুর্গম পাহাড়ে আলীকদম সেনা জোনের মানবিক সহায়তা: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার (১১ এপ্রিল ২০২৬) আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ইয়াংরিং পাড়ায় অবস্থিত প্রেন্নয় শিক্ষালয়ের আবাসিক হোস্টেলে এ কার্যক্রম পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক ও সহযোগিতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে আলীকদম সেনা জোন।

এরই ধারাবাহিকতায়, জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক এর দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচিতে প্রেন্নয় শিক্ষালয়ের আবাসিক হোস্টেলের ১৪০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ে আলীকদম সেনা জোনের মানবিক সহায়তা: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা শিক্ষার্থীদের আবাসিক জীবনের কষ্ট লাঘবের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা সেনাবাহিনীর এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

তারা বলেন, দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর এমন সম্পৃক্ততা স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশ রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে জনগণের পাশে দাঁড়ানোই তাদের অঙ্গীকার।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক এমন উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed