খাগড়াছড়ির দিঘীনালায় অবৈধভাবে টিলা কাটার অভিযোগে আটক ২

খাগড়াছড়ির দিঘীনালায় অবৈধভাবে টিলা কাটার অভিযোগে আটক ২

খাগড়াছড়ির দিঘীনালায় অবৈধভাবে টিলা কাটার অভিযোগে আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘীনালা উপজেলায় অবৈধভাবে টিলা কেটে বসতঘর নির্মাণের প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল ২০২৬) রাত ১২টার দিকে বেতছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বাচা মেরুং পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইউসুফ আলী (৩০) নামে এক ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই একটি টিলা কেটে সেখানে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি দাবি করেন, আশরাফুল নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন। তবে সংশ্লিষ্ট জমির প্রকৃত মালিকানা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ইউসুফ আলী ও এক্সকাভেটর চালক মোঃ সেলিমকে আটক করে। পরে তাদের ব্যবহৃত মাটি কাটার এক্সকাভেটরসহ দিঘীনালা থানায় নিয়ে যাওয়া হয়।

দিঘীনালা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে অবৈধভাবে টিলা কাটা ও দখল সংক্রান্ত ঘটনা দীর্ঘদিন ধরে পরিবেশ ও নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।