গঙ্গার পানি বণ্টনই ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠনের ‘প্রথম পরীক্ষা’: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

গঙ্গার পানি বণ্টনই ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠনের ‘প্রথম পরীক্ষা’: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

গঙ্গার পানি বণ্টনই ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠনের ‘প্রথম পরীক্ষা’: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনে গঙ্গার পানির ন্যায্য বণ্টনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ন্যায্যতা ও জলবায়ু সহনশীলতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টন চুক্তি দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রথম পরীক্ষা হতে পারে।

ভারতের টেলিভিশন চ্যানেল NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ৭ ও ৮ এপ্রিল প্রথমবারের মতো ভারত সফরে গিয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গে বৈঠক করেন।

ভারত সফর শেষে তিনি পোর্ট লুইস-এ আয়োজিত ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেন। সেখানেই তিনি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দুই দেশের সম্পর্ক ও গঙ্গার পানিবণ্টন প্রসঙ্গে বিস্তারিত কথা বলেন।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা জল ভাগাভাগি চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তবে চুক্তি থাকা সত্ত্বেও শুষ্ক মৌসুমে পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য রয়েছে দুই দেশের মধ্যে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গঙ্গার পানি বাংলাদেশের জীবিকা, কৃষি এবং খাদ্য নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। তাই একটি সংশোধিত বা নতুন চুক্তি জরুরি, যা হবে ন্যায্যতা ও জলবায়ু সহনশীলতার ভিত্তিতে। তিনি আরও বলেন, পানির সুষ্ঠু বণ্টন নিশ্চিত না হলে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি উল্লেখ করেন, যেহেতু দুই দেশই সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী, তাই গঙ্গার পানি বণ্টন চুক্তি হবে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রথম পরীক্ষা।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা নিম্নমুখী হলেও নতুন সরকারের অধীনে তা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভিসা সীমাবদ্ধতার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা চালু করেছে এবং ভারতও শিগগিরই একই পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গঙ্গার পানি বণ্টন ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে এবং নতুন চুক্তি এই সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *