সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ আইআরজিসি কমান্ডারের
![]()
নিউজ ডেস্ক
উত্তেজনার মুখে যেকোনো হুমকির বিরুদ্ধে চূড়ান্ত এবং তাৎক্ষণিক জবাব দিতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
তিনি সতর্ক করে বলেছেন, দেশটি যুদ্ধক্ষেত্র সম্পর্কে কোনো বিকৃতি বা মিথ্যা বিবরণ বরদাস্ত করবে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সতর্ককতার কথা জানান।
বিবৃতিতে কমান্ডার তেহরানের কৌশলগত শক্তি ও প্রস্তুতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ইসরায়েল এবং ‘সন্ত্রাসী আমেরিকা’ ওপর ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে তাদের ক্লান্ত করে দেওয়া হয়েছে। একপর্যায়ে তারা যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ডাক দিতে বাধ্য করার জন্য আইআরজিসি এবং অন্যান্য প্রতিরক্ষাকারী বাহিনীকে নিয়ে ইরানি জাতি গর্বিত।
কমান্ডার আরও উল্লেখ করেন, ইরানি জনগণ সশস্ত্র বাহিনীর সমর্থনে জনপরিসর ও রাস্তায় তাদের শক্তিশালী এবং ব্যাপক উপস্থিতি অব্যাহত রেখেছে।
তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, সরকার এবং জনগণ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনেই-এর পূর্ণ নির্দেশনায় ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো হুমকি বা প্রতিকূল পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত, নিষ্পত্তিমূলক এবং অবিলম্বে জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।
জেনারেল জোর দিয়ে বলেছেস, ইরানের সশস্ত্র বাহিনী শ্রেষ্ঠত্বের অবস্থান থেকে ‘মিথ্যাবাদী ও বিভ্রান্ত মার্কিন প্রেসিডেন্টকে’ পরিস্থিতির সুযোগ নিতে বা যুদ্ধক্ষেত্র সম্পর্কে এবং হরমুজ প্রণালীর ঘটনাবলী নিয়ে মিথ্যা বিবরণ তৈরি করতে দেবে না এবং প্রতিশ্রুতি ভঙ্গের যেকোনো ঘটনার যথাযথ জবাব দেবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।