তিন দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে সফর বাতিল তাইওয়ানের প্রেসিডেন্টের

তিন দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে সফর বাতিল তাইওয়ানের প্রেসিডেন্টের

তিন দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে সফর বাতিল তাইওয়ানের প্রেসিডেন্টের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেশেলস, মরিশাস ও মাদাগাস্কার তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রত্যাহার করার পর আফ্রিকার দেশ এসওয়াতিনি সফর বাতিল করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে।

তাইওয়ানের কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, চীনের ‘প্রবল চাপ ও অর্থনৈতিক জবরদস্তির’ কারণে ওই তিন দেশ তাদের আকাশসীমা দিয়ে লাইয়ের ফ্লাইট যাওয়ার অনুমতি বাতিল করেছে।

চীন ‘জবরদস্তির’ অভিযোগ প্রত্যাখ্যান করে আফ্রিকার ওই তিন দেশের ‘উচ্চ প্রশংসা’ করেছে।

বিবিসি জানিয়েছে, জানামতে এটিই প্রথম ঘটনা যেখানে ফ্লাইট অনুমতি প্রত্যাহার করার কারণে তাইওয়ানের একজন প্রেসিডেন্ট তার বিদেশ সফর বাতিল করতে বাধ্য হলেন।

আগে সোয়াজিল্যান্ড নামে পরিচিত দেশ এসওয়াতিনি আফ্রিকায় তাইওয়ানের একমাত্র কূটনৈতিক মিত্র। এটি তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া মাত্র ১২টি দেশের একটি। এদের বেশিরভাগই লাতিন আমেরিকা অথবা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট ছোট দেশ।

চীন ‘এক চীন’ নীতি মেনে চলে। এই নীতি অনুযায়ী, চীন তাইওয়ানকে তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে বিবেচনা করে আর স্ব-শাসিত দ্বীপটির ওপর সার্বভৌমত্ব দাবি করে। কিন্তু তাইওয়ানের অনেকেই তাদের সার্বভৌম দেশ বলে বিবেচনা করে।

চীন মনে করে, তাইওয়ান শেষ পর্যন্ত চীনের অংশ হয়ে উঠবে আর এটি বাস্তবায়ন করতে প্রয়োজন হলে শক্তি প্রয়োগের কথাও বলেছে তারা।

লাইকে অপছন্দের কথা চীন সরকার প্রকাশ্যেই জানিয়েছে। লাইকে ‘সমস্যা সৃষ্টিকারী’ ও ‘দুই পক্ষের শান্তির বিনাশকারী’ বলেও বর্ণনা করেছে বেইজিং।

এক্স এ এক পোস্টে লাই চীনের ‘জবরদস্তিমূলক পদক্ষেপের’ সমালোচনা করে বলেছেন, “কোনো ধরনের হুমকি বা জরদস্তিই তাইওয়ানকে বিশ্বের সঙ্গে আবদ্ধ হওয়া থেকে বিরত করতে পারবে না।”

লাই সফরে আসতে না পারায় এসওয়াতিনি খেদ প্রকাশ করেছে। তবে এরপরও তারা ‘তাইওয়ানের সঙ্গে তাদের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবর্তন ঘটাবে না’ বলে এক বিবৃতিতে জানিয়েছে বলে খবর।

রাজা তৃতীয় এমসোয়াতির সিংহাসন আরোহণের ৪০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে এসওয়াতিনি যেতে চেয়েছিলেন লাই।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, সেশেলস ও মাদাগাস্কার জানিয়েছে যে তারা তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি, তাই এ সিদ্ধান্ত নিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *