হরমুজে ইসরায়েলি মালিকানাধীনসহ ২ জাহাজ জব্দ করলো ইরান

হরমুজে ইসরায়েলি মালিকানাধীনসহ ২ জাহাজ জব্দ করলো ইরান

হরমুজে ইসরায়েলি মালিকানাধীনসহ ২ জাহাজ জব্দ করলো ইরান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচল আইন লঙ্ঘনের অভিযোগে একটি ইসরায়েলি মালিকানাধীনসহ দুটি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার (২২ এপ্রিল) আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, জব্দ করা জাহাজ দুটির একটি হলো ‘এমএসসি-ফ্রান্সেস্কা’ যা ইসরায়েলি মালিকানাধীন বলে শনাক্ত করা হয়েছে। অন্য জাহাজটির নাম ‘এপামিনোডস’।

বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো কোনো বৈধ অনুমতি ছাড়াই ওই এলাকায় চলাচল করছিল। এছাড়া এগুলো বারবার নৌ-চলাচলের নিয়ম লঙ্ঘন, নেভিগেশন এইড সিস্টেম নিয়ে কারচুপি এবং অত্যন্ত গোপনে ও পরিচয় গোপন করে প্রণালিটি অতিক্রম করার চেষ্টা করছিল, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ।

আইআরজিসি নৌবাহিনী তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, গোয়েন্দা সক্ষমতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে জাহাজ দুটিকে শনাক্ত ও আটক করা হয়েছে। হরমুজ প্রণালিতে ইরানি জাতির অধিকার সমুন্নত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে জাহাজ দুটিকে ইরানি জলসীমায় নিয়ে আসা হয়েছে। সেখানে জাহাজগুলোর মালামাল এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও যাচাই করা হচ্ছে।

আইআরজিসি পুনরায় সতর্ক করে দিয়েছে যে, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত আইন অমান্য করার যেকোনো চেষ্টা বা নিরাপদ নৌ-চলাচলের পরিপন্থী কোনো কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। যারা এই কৌশলগত জলপথের নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনি ও চূড়ান্ত ব্যবস্থা নিতে ইরান দ্বিধা করবে না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *