সংসদে পাহাড়ের বঞ্চনার চিত্র তুলে ধরে টেকসই উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়ার একাধিক প্রস্তাব

সংসদে পাহাড়ের বঞ্চনার চিত্র তুলে ধরে টেকসই উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়ার একাধিক প্রস্তাব

সংসদে পাহাড়ের বঞ্চনার চিত্র তুলে ধরে টেকসই উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়ার একাধিক প্রস্তাব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় সংসদে দাঁড়িয়ে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের চিত্র তুলে ধরে জোরালো বক্তব্য দিয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তার বক্তব্যে পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিতের জরুরি প্রয়োজনীয়তা উঠে আসে।

সংসদ অধিবেশনে তিনি বলেন, শুধুমাত্র আশ্বাসে নয়, বরং বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। এ লক্ষ্যে কৃষিখাতকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি স্থায়ী চাষাবাদ পদ্ধতি চালু এবং পার্বত্য অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

স্বাস্থ্য খাতের দুরবস্থা তুলে ধরে তিনি দুর্গম অঞ্চলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন এবং একটি আধুনিক ও যুগোপযোগী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।

একইসঙ্গে বননির্ভর জনগোষ্ঠীর টেকসই জীবনমান নিশ্চিত করতে একটি বিশেষায়িত বন গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তার মতে, এটি একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়ক হবে, তেমনি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য বলেন, “পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। শান্তি ও উন্নয়ন একে অপরের পরিপূরক।”

তার এই বক্তব্যের মাধ্যমে জাতীয় সংসদে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ইস্যুটি নতুন করে গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে কার্যকর নীতিমালা গ্রহণ এখন সময়ের দাবি বলে বিশ্লেষকরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *