নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বললো ভারত
![]()
নিউজ ডেস্ক
ভারতীয়দের উদ্দেশে জারি করা সবশেষ সতর্কবার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আকাশ বা স্থলপথে ইরানে ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছে। পাশাপাশি, ইরানে থাকা ভারতীয়দেরও দেশটি ছাড়তে বলা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির পর ভারত ও ইরানের মধ্যে বিমান চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হওয়ার কয়েকদিন পরই এ সতর্কবার্তা দেয়া হলো।
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের সতর্কবার্তায় উল্লেখ করেছে, ‘ভারত ও ইরানের মধ্যে কিছু ফ্লাইট চালু হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে এবং পূর্ববর্তী সতর্কবার্তার ধারাবাহিকতায়, ভারতের নাগরিকদের আকাশপথে বা স্থলপথে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেয়া হচ্ছে।’

বর্তমানে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দূতাবাসের সঙ্গে কঠোরভাবে সমন্বয় করে নির্ধারিত স্থল সীমান্ত পথ দিয়ে দেশ ত্যাগ করতে হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।