সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ উপজাতি যুবক আটক

সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ উপজাতি যুবক আটক

সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ উপজাতি যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাজেক পর্যটন এলাকার রুইলুই পাড়ায় ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে ৪ জনকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পান।

পরে বাড়িটি তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— ধন বিকাশ ত্রিপুরা (২৪), রিনলিয়ানা লুসাই (২৬), মঙ্গল ত্রিপুরা (৪১) ও জুপি ত্রিপুরা (৩৮)। তাদের মধ্যে তিনজন রুইলুই পাড়ার বাসিন্দা এবং অপরজন দিঘিনালা উপজেলার রাজেন্দ্র কারবারি পাড়ার বাসিন্দা।

অভিযান শেষে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ সাজেক পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাজেকসহ দুর্গম পাহাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed