কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাই কমিশনার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে কাপ্তাই উপজেলায় পরিচালিত জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেছেন কানাডিয়ান হাই কমিশনার অজিত সিংহ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপি-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পটি দুর্গম পাহাড়ি অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যঙছড়ি মারমা পাড়ায় গিয়ে তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় হাই কমিশনার উপকারভোগী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও প্রকল্পের সুফল সম্পর্কে জানতে চান। উপকারভোগীরা প্রতিনিধিদলকে প্রকল্পের আওতায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব উদ্যোগ এবং জীবিকায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিদর্শনকালে হাই কমিশনারের সঙ্গে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জেলা প্রকল্প কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প বিশ্লেষক সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা এবং ইউএনডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রতিনিধি দল কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি পাড়ায় সৌর বিদ্যুৎচালিত পানীয়জল সরবরাহ প্রকল্পের কার্যক্রমও পরিদর্শন করেন। এ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকায় নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত হওয়ায় স্থানীয়দের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *