রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদেরের শাহাদাৎবার্ষিকী পালিত

রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদেরের শাহাদাৎবার্ষিকী পালিত

রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদেরের শাহাদাৎবার্ষিকী পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের-এর শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে রামগড়ে। দিবসটি উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতনের উদ্যোগে সকালে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে অবস্থিত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং তার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে বিদ্যালয়ের মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. মোস্তফা হোসেন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

রামগড়ে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদেরের শাহাদাৎবার্ষিকী পালিত

আলোচনায় বক্তারা শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদেরের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি এলাকায় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী মিজোদের সঙ্গে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন ক্যাপ্টেন আফতাবুল কাদের। তার সাহসিকতা ও রণদক্ষতায় ওই যুদ্ধে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মুক্তিযোদ্ধার প্রাণরক্ষা সম্ভব হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *