বিয়ানীবাজারে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, ৪৫ পরিবার পেল ত্রাণ

বিয়ানীবাজারে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, ৪৫ পরিবার পেল ত্রাণ

বিয়ানীবাজারে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, ৪৫ পরিবার পেল ত্রাণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় “ঝুমুল” ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেটের বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। সীমান্তবর্তী ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ মানবিক কার্যক্রমে ৪৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, মুড়ি, চিড়া, বিশুদ্ধ পানি, লবণ ও খাবার স্যালাইন। দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এসব সহায়তা পেয়ে তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় বিজিবির এই উদ্যোগ অত্যন্ত সহায়ক ভূমিকা রেখেছে। তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিজিবি জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *