মণিপুরে যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মণিপুরে যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মণিপুরে যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের সেনাপতি জেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মারানমেই হিল রেঞ্জ এলাকায় পরিচালিত এ অভিযানে আসাম রাইফেলস, মণিপুর পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) অংশ নেয়।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, এআরএফআইইউ এবং থ্রি সিআইবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ আসাম রাইফেলস অভিযানটি পরিচালনা করে। পরে মাঠপর্যায়ের অতিরিক্ত তথ্য যাচাই করে অভিযান চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেলসহ ম্যাগাজিন, একটি এমপি-৫ রাইফেলসহ ম্যাগাজিন, একটি .৩০৩ রাইফেলসহ ম্যাগাজিন, দুটি .২২ রাইফেলসহ ম্যাগাজিন, চারটি স্থানীয়ভাবে তৈরি বোল্ট-অ্যাকশন রাইফেল, তিনটি .৩২ পিস্তলসহ ম্যাগাজিন, দুটি .২২ পিস্তলসহ ম্যাগাজিন এবং একটি স্থানীয়ভাবে তৈরি শটগান।

এছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫.৫৬ মিমি গুলির চারটি তাজা রাউন্ড ও সাতটি খালি খোসা, ৯ মিমি গুলির ১৫টি তাজা রাউন্ড, .৩০৩ মিমির ২০টি রাউন্ড, .৩২ মিমির ২০টি রাউন্ড, ৭.৬২×৫৪ মিমি স্নাইপার বলের চারটি রাউন্ড, ১২ বোরের ১৬টি তাজা রাউন্ড এবং ছয়টি খালি খোসা।

কর্মকর্তারা এ উদ্ধার অভিযানকে বিদ্রোহী তৎপরতা দমন এবং অবৈধ অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, যৌথ বাহিনীর সমন্বিত তৎপরতা ও প্রস্তুতির ফলেই এ অভিযান সফল হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ ওই অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মণিপুরে চলমান জাতিগত উত্তেজনা ও সহিংসতার প্রেক্ষাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।