মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে অর্ধকোটি টাকার বেশি নগদ উদ্ধার, ৩ জন আটক

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে অর্ধকোটি টাকার বেশি নগদ উদ্ধার, ৩ জন আটক

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে অর্ধকোটি টাকার বেশি নগদ উদ্ধার, ৩ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরাম রাজ্যের সিয়াহা জেলায় আসাম রাইফেলসের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ মে ২০২৬) জাওংলিং এলাকার সাধারণ অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।

নিরাপত্তা বাহিনী জানায়, অভিযানে দুইজন মিয়ানমার নাগরিকসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৪ লাখ ৩৫ হাজার রুপি মূল্যের ভারতীয় নগদ অর্থ জব্দ করা হয়।

উদ্ধারকৃত অর্থ এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মিজোরামের সিয়াহা জেলার তুইপাং থানায় হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অর্থের উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *