সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান- ইসহাক দার

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান- ইসহাক দার

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান- ইসহাক দার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা চীন-আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় জোটের দিকে ঝুঁকছেন।

গতকাল শুক্রবার (৮ মে) লাহোরে সাফার সম্মেলনে নিজের বক্তব্যে ইসহাক বলেন, “দুর্ভাগ্যবশত সার্ক নিজেকে মেলে ধরতে পারেনি। এতে আঞ্চলিক অর্থনীতি একত্রীকরণ ও সহযোগিতা সীমিত হয়ে গেছে।”

এ কারণে পাকিস্তান এখন বিকল্প আঞ্চলিক ব্যবস্থা খুঁজছে উল্লেখ করে ইসহাক দার বলেন, “বাণিজ্য ও যোগাযোগ শক্তিশালী করার জন্য আমরা ত্রিদেশীয় জোট যেমন চীন-পাকিস্তান-আফগানিস্তান এবং চীন-পাকিস্তান-বাংলাদেশ তৈরির দিকে দেখছি।”

তিনি আরও বলেন, “দক্ষিণ এশিয়া ‘একাকি’ থাকতে পারে না। এই অঞ্চলে ২০০ কোটি মানুষের বাস। কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দুর্বল সহযোগিতামূলক সম্পর্ক থাকায় এ অঞ্চল অনেক অর্থনৈতিক সুযোগ হারাচ্ছে।”

১৯৮৫ সালে সার্ক গঠিত হয়। দক্ষিণ এশিয়ার এ জোটে আছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

এই জোটের লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা এবং সংস্কৃতির বিনিময় করা। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে সার্ক অকার্যকর হয়ে পড়েছে। সার্কের শীর্ষ সম্মেলনও আর আয়োজন করা হয় না।

ফলে বিশ্বের অন্যান্য আঞ্চলিক জোটগুলো অনেক দূর এগিয়ে গেলেও সার্কের তেমন উন্নতি হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *