আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চীনই একমাত্র ঝুঁকি: তাইওয়ান
![]()
নিউজ ডেস্ক
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চীনকে ‘একমাত্র ঝুঁকি’ বলে মন্তব্য করেছে তাইওয়ান।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মন্তব্য করে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ানের বিষয়ে সতর্ক করার পর এই মন্তব্য করেছে তাইওয়ান।
তাইওয়ানের মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বর্তমানে বেইজিং কর্তৃপক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একমাত্র ঝুঁকি।
প্রমাণ হিসেবে তাইওয়ান এবং এই অঞ্চলের চারপাশে চীনের ‘সামরিক হয়রানি’ এবং ‘গ্রে-জোন’ (ধূসর এলাকা) কার্যক্রমের কথা উল্লেখ করে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিকভাবে তাইওয়ানের বিষয়ে কোনো দাবি করার অধিকার বেইজিংয়ের নেই।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।