দুর্গম দোপানীছড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি পাহাড়ি জনগণের

দুর্গম দোপানীছড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি পাহাড়ি জনগণের

দুর্গম দোপানীছড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি পাহাড়ি জনগণের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই ধারাবাহিকতায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়া এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

বুধবার (১৩ মে) বিজিবির মানবিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিজিবির এমন উদ্যোগ স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় চর্মরোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ ক্যাম্পে বিশেষভাবে চর্মরোগীদের চিকিৎসা প্রদান করা হয়। বিজিবির রুমা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এই ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পেইনে স্থানীয় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৩ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হলে তাদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এ বিষয়ে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। মানবিক দায়িত্ববোধ থেকেই বিজিবি নিয়মিতভাবে এসব এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

তিনি আরও জানান, রুমা ব্যাটালিয়ন অতীতেও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের চিকিৎসা সেবা তাদের জন্য বড় সহায়তা। বিজিবির এই উদ্যোগে তারা চিকিৎসাসেবা পেয়ে যেমন উপকৃত হয়েছেন, তেমনি তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed