নৌপথে ভারতে পাচারের সময় রাঙামাটির বরকলের ১৬ বস্তা রসুন জব্দ করল বিজিবি

নৌপথে ভারতে পাচারের সময় রাঙামাটির বরকলের ১৬ বস্তা রসুন জব্দ করল বিজিবি

নৌপথে ভারতে পাচারের সময় রাঙামাটির বরকলের ১৬ বস্তা রসুন জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নৌপথে অবৈধভাবে ভারতে পাচারের সময় রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনা এলাকায় ১৬ বস্তা চায়না রসুন জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব রসুন জব্দ করা হয়।

জানা যায়, ছোট হরিনা (১২ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল সন্দেহভাজন একটি নৌযান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় নৌকাটিতে থাকা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আনা ১৬ বস্তা রসুন উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোস্তাফিজুর রহমান।

বিজিবি সূত্র জানায়, ভারতে চায়না রসুনের ব্যাপক চাহিদা থাকায় একটি চক্র বিভিন্ন উপায়ে নৌপথ ব্যবহার করে এসব পণ্য পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিজিবির নিয়মিত টহল ও নজরদারির কারণে পাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হচ্ছে।

জব্দকৃত রসুনের বাজারমূল্য প্রায় ৯৪ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়েছে।

এদিকে বিজিবি সূত্র আরও জানায়, গত দুই মাসে ছোট হরিনা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৫০০ কেজি চায়না রসুন জব্দ করা হয়েছে, যা পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed