আমিরাতে নাহিয়ান-মোদির বৈঠক, জ্বালানি-প্রতিরক্ষাসহ একাধিক চুক্তি সই

আমিরাতে নাহিয়ান-মোদির বৈঠক, জ্বালানি-প্রতিরক্ষাসহ একাধিক চুক্তি সই

আমিরাতে নাহিয়ান-মোদির বৈঠক, জ্বালানি-প্রতিরক্ষাসহ একাধিক চুক্তি সই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান আবুধাবিতে বৈঠক করেছেন। শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো ও বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়।

সংক্ষিপ্ত এই সফরে ভারতের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা আসে। এর মধ্যে ছিল কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি কাঠামোগত চুক্তি, কৌশলগত পেট্রোলিয়াম মজুত নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ), এলপিজি সরবরাহ চুক্তি এবং ভাদিনারে জাহাজ মেরামত ক্লাস্টার প্রকল্প।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত ভারতের অবকাঠামো খাত, আরবিএল ব্যাংক এবং সাম্মান শহরে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়।

প্রতিনিধিদল পর্যায়ের বৈঠকে মোদি ইউএই প্রেসিডেন্টকে বলেন, আমি আপনার সঙ্গে ফোনে কথা বলতাম, তবে সরাসরি সাক্ষাৎ করার জন্য খুবই আগ্রহী ছিলাম।

এটি ছিল মোদির পাঁচ দেশ সফরের প্রথম ধাপ। এমন সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা ও বৈদেশিক বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্য দিয়ে ভারত-ইউএই সম্পর্কের ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বও স্পষ্ট হয়েছে।

আবুধাবিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদিকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়া তার বিমান ইউএই আকাশসীমায় প্রবেশের সময় দেশটির এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে নিরাপত্তা দেওয়া হয়।

এই বৈঠকের আলোচিত অন্যতম প্রধান বিষয় বিষয় জ্বালানি নিরাপত্তা । এ লক্ষ্যে এলপিজি সরবরাহ এবং কৌশলগত পেট্রোলিয়াম মজুত নিয়ে দুই দেশ চুক্তির পথে এগিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং গত ২৫ বছরে দেশটিতে সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস।

কর্মকর্তারা আরও জানান, ভারতীয় প্রবাসীরা দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বর্তমানে ইউএইতে ৪৫ লাখের বেশি ভারতীয় বসবাস ও কাজ করছেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ প্রবাসী ভারতীয় সম্প্রদায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।