চীন ছাড়লেন ট্রাম্প, বৈঠক ‘অত্যন্ত সফল’ দাবি ওয়াশিংটন-বেইজিংয়ের

চীন ছাড়লেন ট্রাম্প, বৈঠক ‘অত্যন্ত সফল’ দাবি ওয়াশিংটন-বেইজিংয়ের

চীন ছাড়লেন ট্রাম্প, বৈঠক ‘অত্যন্ত সফল’ দাবি ওয়াশিংটন-বেইজিংয়ের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিন দিনের রাষ্ট্রীয় সফর ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে চীন ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, দুই নেতার বৈঠককে ঐতিহাসিক ও অত্যন্ত সফল বলে বর্ণনা করেছে ওয়াশিংটন-বেইজিং।

শুক্রবার (১৫ মে) দুপুরে এয়ার ফোর্স ওয়ানে বেইজিং ত্যাগের সময় ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ বিদায় জানায় চীন।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বৈঠকের সারসংক্ষেপে বলা হয়েছে, ঝংনানহাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে শি জিনপিং একে ‘ঐতিহাসিক ও মাইলফলক সফর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই নেতা তাদের দেশগুলোর মধ্যে ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের জন্য নতুন অবস্থান’ নির্ধারণ করেছেন।

বৈঠকে শি জিনপিং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আবার মহান করতে চান, আর আমি চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। উভয় দেশের উচিত বৈঠকে পৌঁছানো ‘গুরুত্বপূর্ণ ঐকমত্য’ বাস্তবায়ন করা।

অন্যদিকে, ট্রাম্প এই সফরকে ‘অত্যন্ত সফল, বিশ্বজুড়ে আলোচিত এবং স্মরণীয়’ বলে বর্ণনা করেছেন বলে জানিয়েছে চীনা গণমাধ্যম। ট্রাম্প শি জিনপিংকে ‘আমার পুরোনো বন্ধু’ বলে উল্লেখ করেন ও বলেন, আমি তাকে অত্যন্ত সম্মান করি।

এছাড়া ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘আন্তরিক ও গভীর যোগাযোগ’ বজায় রাখতে চান। একইসঙ্গে তিনি ওয়াশিংটনে শি জিনপিংকে আতিথ্য দেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, আমি আন্তরিকভাবে প্রেসিডেন্ট শি জিনপিংকে ওয়াশিংটনে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *