পানছড়িতে ইমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

পানছড়িতে ইমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

পানছড়িতে ইমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. ইমন হোসেন (২৭) হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।

শনিবার (১৬ মে ২০২৬) দুপুরে তিনি পানছড়ি থানাধীন মোহাম্মদপুর এলাকার ৪নং ওয়ার্ডে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

পানছড়িতে ইমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

এ সময় তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তদন্ত কার্যক্রম দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. ইমন হোসেন ওই এলাকার মো. রুহুল আমিনের ছেলে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।

পানছড়িতে ইমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলীসহ পানছড়ি থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পুলিশ সুপার পানছড়ি থানার বিভিন্ন কার্যক্রমও সরেজমিনে ঘুরে দেখেন।

পানছড়িতে ইমন হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

তিনি থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, অস্ত্রাগার ও বিভিন্ন সার্ভিস ডেস্ক পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

এ সময় তিনি মাদক, অপরাধ দমন ও মামলার তদন্তে গতি আনার ওপর গুরুত্বারোপ করে থানার কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্থানীয়দের মধ্যে হত্যাকাণ্ডকে ঘিরে উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীদের গুলিতে ইমন হোসেন নিহত হন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *