রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা যুব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৬ মে) সকালে রাঙামাটি জেলা শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মো. নূর হোসেন। এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় ৯০ থেকে ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান মুজিব, পার্বত্য ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, যুব পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি জালাল উদ্দীন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. সাব্বির আহম্মেদ, রাঙামাটি জেলা ছাত্র পরিষদের সভাপতি মো. তাইজুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, যুব পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান, নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি কাজী মো. জালুয়ার হোসেন এবং রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার আল হক।

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা দীর্ঘদিন ধরে শিক্ষা, চাকরি, ভূমি, ব্যবসা এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ অবস্থার পরিবর্তনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

একইসঙ্গে লংগদু-নানিয়ারচর সড়ক নির্মাণে বাধা প্রদানকারী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের বাঙালিদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এ লক্ষ্যে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের শেষে হিরু তালুকদারকে সভাপতি এবং নুরুল ইসলামকে সেক্রেটারি করে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ, রাঙামাটি জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *