খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

উদ্বোধনের পর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমতল এলাকার মতো পার্বত্য অঞ্চলেও ভূমি সেবা সহজতর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। হয়রানিমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক আনোয়ার সাদাতসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা মেলার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।

মেলায় সাধারণ জনগণকে নামজারি, ভূমি উন্নয়ন কর, জমাবন্দিসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।