রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বিজিবির রামগড় জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) রামগড় জোন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় জোন সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বনবিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান ও কারবারী, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

রামগড়ে বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

এসময় জোন অধিনায়ক এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় জনগণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *