সীমান্তে বেড়া নির্মাণ: জমি পেয়েই জরিপের কাজ শুরু করলো বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। গত বুধবার (২০ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্ন থেকে সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের হাতে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জমি হস্তান্তরের পর জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অরক্ষিত ও কাঁটাতারবিহীন অংশে বিএসএফ এবং জেলা প্রসাশন জমি জরিপ এবং পিলার চিহ্নিতকরণের (মার্কিং) কাজ শুরু করে দিয়েছে।
জমি সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে এই কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএসএফ।
ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি জেলার চ্যাংড়াবান্ধার পূর্ব পাড়া, নাওয়াতারি দেবত্তুর, কাজলদিঘী, চিলাহাটি, নগর বেরুবাড়ি, বড়শশী সংলগ্ন সীমান্ত এলাকায় এই কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া ও স্থায়ী পিলার না থাকায় এই অঞ্চল গুলো অরক্ষিত ছিল।
এ বিষয়ে বিএসএফের এক কর্মকর্তা বরেন, আমরা যে জমি পেয়েছি সে জমি পার্মানেন্ট ডি মার্কিং হয়ে যাবে আজ। এরপর এখানে বেড়া লাগানো হবে এবং রাস্তাও তৈরি করা হবে। পাঁচ বছর ধরে এই কাজ বন্ধ ছিল। আপাতত চ্যাংড়াবান্ধা এলাকায় প্রায় এক কিলোমিটার এই কাজ সম্পূর্ণ করা হচ্ছে। অর্ধেক কাজ এখানে হচ্ছে আরো অর্ধেক কাজ বাকি আছে সেটা হয়ে গেলে পুরো এলাকা সুরক্ষিত হয়ে যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।