খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস সন্ত্রাসীদের প্রচন্ড গোলাগুলি, এলাকায় আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস সন্ত্রাসীদের প্রচন্ড গোলাগুলি, এলাকায় আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস সন্ত্রাসীদের প্রচন্ড গোলাগুলি, এলাকায় আতঙ্ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের জগাছড়া এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এবং সন্তু লারমার নেতৃত্বাধীন অপর সশস্ত্র সংগঠন জেএসএস সন্ত্রাসীদের মধ্যে দীর্ঘসময় ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেশ কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, দুর্গম পাহাড়ি ওই এলাকায় ভোর থেকেই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী থেমে থেমে গোলাগুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার আশঙ্কায় অনেকেই ঘর থেকে বের হননি বলে জানা গেছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মোরতজা আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনিও গোলাগুলির ঘটনার কথা শুনেছেন। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখন পর্যন্ত হতাহত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস সন্ত্রাসীদের প্রচন্ড গোলাগুলি, এলাকায় আতঙ্ক
ফেসবুকে নিহত-আহত দাবি করা এমন বহু ছবি ভেসে বেড়াচ্ছে

এদিকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় ইউপিডিএফের তিনজন নিহত হওয়ার দাবি করা হচ্ছে। অন্যদিকে কয়েকটি আইডি ও পেজ থেকে জেএসএসের দুই সদস্য নিহত হওয়ার কথাও বলা হচ্ছে। তবে এসব তথ্যের কোনোটি স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, গোলাগুলির পর আহত ও নিহতদের উভয় পক্ষই দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে প্রায়ই বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের সদস্যদের প্রাণহানির পাশাপাশি সাধারণ নিরীহ মানুষও আতঙ্কের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাত চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed