রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে এবার সংগঠনটির কার্যালয়ে তালা ঝুলিয়েছে একাংশের নেতা-কর্মীরা। বুধবার রাতে শহরের কাঁঠালতলী এলাকায় অবস্থিত জেলা ছাত্রদলের কার্যালয়ে তালা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে।

তালা দেওয়ার পরপরই বুধবার রাতে কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা ঘোষণা দেন, কমিটি বাতিল না হওয়া পর্যন্ত কার্যালয়ে তালা ঝুলবে।

ছাত্রদলের জেলা কার্যালয়টি শহরের কাঁঠালতলী এলাকার একটি ভবনে অবস্থিত। একই ভবনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোরও কার্যালয় রয়েছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রদলের কার্যালয়ে দুটি তালা ঝুলছে। এর মধ্যে একটি আগে থেকেই ছিল এবং আরেকটি বিক্ষোভকারীরা দিয়েছেন। তবে সকালে কার্যালয়ে কাউকে উপস্থিত পাওয়া যায়নি।

গত ২ মে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওইদিন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি এবং নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

কমিটি ঘোষণার পরদিনই নবগঠিত কমিটি বাতিলের দাবিতে দলটির একাংশের নেতা-কর্মীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে ৪ মে কমিটিতে থাকা অংশ ও পদবঞ্চিত নেতা-কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কার্যালয়ে তালা দেওয়া নেতা-কর্মীদের একজন এবং সদ্য ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেন বলেন, “যতক্ষণ পর্যন্ত কমিটি পুনর্গঠনের বিষয়ে সুষ্ঠু সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত জেলা ছাত্রদলের কার্যক্রম বন্ধ ও স্থগিত রাখার কথা ছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় কর্মসূচি চালানো হচ্ছে। এর প্রতিবাদেই আমরা বিক্ষোভ ও কার্যালয়ে তালা লাগানোর কর্মসূচি নিয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, “সাংগঠনিক কাজে আমি বর্তমানে বাঘাইছড়ি উপজেলায় রয়েছি। কার্যালয়ে আগে থেকেই তালা দেওয়া ছিল। আরেকটি তালা দেওয়ার বিষয়টি আমি জানি না। কমিটিতে অনেকেই পদবঞ্চিত হয়েছেন। তাঁদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আলোচনা চলছে।”

উল্লেখ্য, রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনটির ভেতরে বিরোধ ও অসন্তোষ প্রকাশ্যে চলে আসে। কমিটি পুনর্গঠনের দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও কর্মসূচি পালন করে আসছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed