তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

তাইওয়ানে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে নিজেদের গোলাবারুদের মজুত অক্ষুণ্ন রাখতে যুক্তরাষ্ট্র আপাতত তাইওয়ান-এর কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া স্থগিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

বৃহস্পতিবার মার্কিন সিনেটে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও বলেন, ইরান পরিস্থিতিকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এখন নিজেদের সামরিক সক্ষমতা ও গোলাবারুদের মজুত নিশ্চিত করতেই বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, এই মুহূর্তে আমরা অস্ত্র বিক্রি স্থগিত রাখছি।

অপারেশন ‘এপিক ফিউরি’র জন্য প্রয়োজনীয় গোলাবারুদ পর্যাপ্ত রয়েছে কি না, সেটি নিশ্চিত করতে চাই। তবে প্রশাসন প্রয়োজন মনে করলে বিক্রি আবার শুরু হবে।

এর ঠিক এক সপ্তাহ আগে বেইজিং-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য হিসেবে উঠে আসে।

হাং কাও আরও জানান, অস্ত্র বিক্রির ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

গত জানুয়ারিতে মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য একটি বড় অস্ত্র বিক্রয় প্যাকেজ অনুমোদন করেছিল। তবে সেটি কার্যকর করতে এখনো প্রেসিডেন্টের চূড়ান্ত স্বাক্ষর প্রয়োজন।

এদিকে, তাইওয়ানের গণমাধ্যম এফটিভি নিউজের বরাতে জানা গেছে, শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী চো জুং-তাই সাংবাদিকদের বলেন, অস্ত্র কেনার প্রক্রিয়া চালিয়ে যেতে তাদের সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *